Go to content

পুনর্জন্ম

উত্তরসূরি
Skip menu
উত্তরসূরি
সাহিত্য পত্রিকা
Skip menu

পুনর্জন্ম

New Project 2
পিঙ্কু চন্দের কবিতা
পুনর্জন্ম
আর চোখের জল নয় এবার আগুন চাই
কান্নার আর্দ্রতা ভেঙ্গে ঢেউ উঠুক সমুদ্রে
ভয়ের কিছুই নেই পেছন ফেরার পথ নেই
সামনে এগিয়ে যাও সহযাত্রীর অভাব নেই
তালপাতার সেপাইও হয়ে যেতে পারে
একান্ত বিশ্বাসী ও পরাক্রমী সহযোদ্ধা
মৃত্যু বহু কাল আগেই হয়ে গেছে লেখা
এবার লেখা হবে পুনর্জন্মের মহাকাব্য  
প্রতিটি রক্ত কণায় জাগে দ্রোহকাল
ফুল ফোটানো বসন্তে শুনি বজ্র নিনাদ
আসন্ন ঝড়ের খবর আবহাওয়া পূর্বাভাস
কাগজে কলমে দেখি তরবারি রক্ত লাল
গোপন ব্যথা আজ আগুন জ্বালে বুকে
ইটের বদলে পাটকেল কান্না ও শোকে
আর যুদ্ধ যুদ্ধ খেলা নয়, না কোনো ছল
হে অর্জুন গান্ডীব ধর' শ্রীকৃষ্ণ উবাচ


Created with WebSite X5
LOREM IPSUM
Lorem Ipsum
Dolor sit amet, 12
12345 Consectetur (Adipiscing)
+00 012 345 678  | +00 012 345 678 (fax)
info@example.com
BLOG
DESIGN
Back to content