Go to content

আবছা আকাশ

উত্তরসূরি
Skip menu
উত্তরসূরি
সাহিত্য পত্রিকা
Skip menu

আবছা আকাশ

New Project 2
কেতকী বসুর কবিতা
আবছা আকাশ
উড়ে যাওয়া বাতাসের সাথে
কবেই ভেসে গিয়েছে সাদা কালো মেঘ
জমানো কুয়াশার সাথে ভাব হলে বেশ বোঝা যায়
তাদের হারানো রহস্যের সুলুক সন্ধান
দৃষ্টির সীমাকে আরো বাড়িয়ে দিলে
ধরা যায় বেহিসাবী গোপন আরো কত কিছু
এসবের অজানা তথ্য সংগ্রহ করলে
কিছু ঘাস পোকা দেখা যায় আসে পাশে
উচ্ছল আনন্দে তারা কেবল ঘুরতে থাকে
ঘাসের টুকরো মুখে নিয়ে আরও একটা মুখ খোঁজে একসাথে
জড়াজড়ি করে তাদের সাথে ভাব হলে
আরো কিছু পোকা ওড়ার চেষ্টা করে আকাশে


Created with WebSite X5
LOREM IPSUM
Lorem Ipsum
Dolor sit amet, 12
12345 Consectetur (Adipiscing)
+00 012 345 678  | +00 012 345 678 (fax)
info@example.com
BLOG
DESIGN
Back to content