চাওয়া পাওয়া
Published by ঝরাফুল in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: কবিতা
Tags: কবিতা
ঝরাফুল
(ড. প্রভাকর মন্ডলের কবিতা)
চাওয়া
পাওয়া
মুখ আর মুখোশের
দ্বন্দ্বে
পড়েছি ধন্দে
জীবনের আনন্দে
নিরানন্দে।
না চাওয়া তোমার
বৃদ্ধাঙ্গুষ্ঠ
না চাওয়া তোমার
কায়িক শ্রম
না চাওয়া তোমার
দয়া, দাম্ভিকতা-সহানুভূতি!
চোখ এবং
চাক্ষুষের কথকতা
মাদকতা ফুরিয়ে
আসা নিরাশা জীবন
অনায়াসে ঝরে
যায়।
তবু...
চাওয়া পাওয়ার
মাঝে থেকে যায়
এক টুকরো
ভালোবাসা।