Go to content

ঠাম্মার খাদ্য

উত্তরসূরি
Skip menu
উত্তরসূরি
সাহিত্য পত্রিকা
Skip menu

ঠাম্মার খাদ্য

New Project 2
শ্রীবরুণের কবিতা
ঠাম্মার খাদ্য
ঠাম্মা তোমার এই ফাগুনে বয়স হবে আশি
তবু দারুণ সুস্থ তুমি নেই তো সদ্দি কাশি
মুচকি হেসে ঠাম্মা বলেনবেশ তো শোনো তবে
পুষ্টিকর খাদ্য খেলেই সুস্থ-সবল হবে
ব্রাহ্মী শাকে বুদ্ধি বাড়ে, হেলেঞ্চা, পুঁই তাজা
কচু, মুলো, ঢেকি, মেথি পাও ঋতুতে যা যা
তাই তো শাকের বাগান করি ঝরাই মাথার ঘাম
কলমি, পোস্ত, সজনে পাতায় অনেক ক্যালসিয়াম
বাদাম, আলু, কুমড়ো, পটল, শিম, ঝিঙে ভেন্ডি
ছোলায় প্রোটিন, মাশরুমেতে প্রচুর ভিটামিন ডি
দৃষ্টিশক্তি করতে ভালো গাজর, পালং খাই
কচু, মোচা, কুলেখাড়ায় আয়রনটা পাই
নিম, উচ্ছে তেতো তবে ভীষণ সে-সব গুণি
পেটের পক্ষে মহৌষধি পুদিনা, থানকুনি
গাছের থেকে পেড়ে খেয়ো কাচা-পাকা পেঁপে
আজে বাজে খাবার খেয়ে পেট যদি যায় ফেঁপে
রোগ প্রতিরোধ অনেক গুণই আছে ওল-কপিতে
তপ্ত ভাতে বেগুন পোড়া একটু তেলের ছিটে
মটর-শশা-বিট-টোম্যাটো-গাজরস্যালাড খাই
আমলকী লেবুর রসে সি ভিটামিন পাই
মিষ্টি আলু, মুগ যতসব প্রায়ই খেয়ে থাকি
আজ অবধি বুঝলাম না কোষ্ঠকাঠিন্য কী
বাতলে দিলাম সুস্থ থাকার সূত্র, বচন, মন্ত্র
এসব খেয়ে যত্নে রাখো আপন পাচনতন্ত্র  


Created with WebSite X5
LOREM IPSUM
Lorem Ipsum
Dolor sit amet, 12
12345 Consectetur (Adipiscing)
+00 012 345 678  | +00 012 345 678 (fax)
info@example.com
BLOG
DESIGN
Back to content