অকপট অথচ কি করি
Published by রঞ্জন চৌধুরী in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: কবিতা
Tags: কবিতা
রঞ্জন চৌধুরীর কবিতা
অকপট অথচ কি
করি
আমি যেখানে
থাকি
সেখানে কোন নদী নেই, জলাশয় নেই
সেখানে কোন নদী নেই, জলাশয় নেই
না আছে
ধানখেত
না আছে গাছ
না আছে পাখির ভোরে ডেকে দেওয়া...
না আছে গাছ
না আছে পাখির ভোরে ডেকে দেওয়া...
আছে কেবল কিছু
ভাবলেশহীন মানুষ
আর আছে কিছু পেল্লাই বাড়ি...
আর আছে কিছু পেল্লাই বাড়ি...
আমি আমার
এইসব অভিযোগ নিয়ে
ঈশ্বরকে চিঠি লিখেছি
এখনো কোন উত্তর আসেনি
ঈশ্বরকে চিঠি লিখেছি
এখনো কোন উত্তর আসেনি