তুমি দাঁড়িয়ে আছ কেন
Published by তমোজিৎ সাহা in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: অনুবাদ, কবিতা
Tags: অনুবাদ, কবিতা
তুমি দাঁড়িয়ে আছ কেন
বিনোদ কুমার শুক্লা
অনুবাদ: তমোজিৎ সাহা
তুমি দাঁড়িয়ে আছ কেন
বসে পড়।
না, এখন আমি চলে যাব।
একথা শুনতেই
যেন যাওয়ার জন্য পাহাড়টি কবে থেকে উদ্যত
যার শীর্ষে রয়েছে
একটি মন্দির
আর এক দেবী নারী।
মূর্তিটি চলে যাচ্ছিল।
সে পাথরের মতো কঠোর ছিল না।
তার চলে যাওয়ার সময় থেকেই
পাহাড়টিও যাওয়ার জন্য প্রস্তুত
তারপর কোনও একদিন থেকে
তার আসার অপেক্ষায়
রয়েছে এই পাহাড়।