Go to content

অসম্পূর্ণ সেই বাড়ির পিছনে

উত্তরসূরি
Skip menu
উত্তরসূরি
সাহিত্য পত্রিকা
Skip menu

অসম্পূর্ণ সেই বাড়ির পিছনে

New Project 2
অসম্পূর্ণ সেই বাড়ির পিছনে
বিনোদ কুমার শুক্লা
অনুবাদ: তমোজিৎ সাহা
অসম্পূর্ণ সেই বাড়ির পিছনে একটি প্রাচীন বড় মন্দির আছে
পানদোকান ঘেঁষে একটি মন্দির আছে
ঝুপড়ির মধ্যে সারিবদ্ধ তিনটি মন্দির রয়েছে
ভাঙাচোরা আরও দু'টি মন্দির দেখতে পাচ্ছি
রাস্তার পাশের মন্দিরটি  
অর্ধেক ধসে পড়েছে
তার পরেই রয়েছে একটি বিশালকায় প্রাচীন কুয়া।
যার গভীরে নেমে যাওয়া সিঁড়ির প্রান্তে
বাদামওয়ালা বসে আছে
সেখানে দেয়ালের সঙ্গে সংযুক্ত বিষ্ণুর মূর্তি আছে,
ডাব বিক্রি করার জন্য এক বুড়ি সেখানে বসে আছে
তার পাশের পাথুরে দেওয়ালে ব্রাহ্মী লিপি খোদাই করা আছে।
হেলতে-দুলতে থাকা গাছের ঝোপঝাড়ের আড়াল থেকে কোনও ভাঙাচোরা মন্দির এভাবে দেখা দেয়
যেন আগে কেউ দেখতে পায়নি।
জায়গায় জায়গায় এত প্রাচীন চিহ্ন ছড়িয়ে রয়েছে
যে ঘুরতে-ঘুরতে আমি ক্লান্ত হয়ে পড়েছি
অন্ধকার হয়ে গেছে
অষ্টম শতাব্দীর অন্ধকারের মতো
আমার মনে হচ্ছে, ওখানেই হবে চায়ের দোকান
এর পুরানো জর্জর দরজায় টোকা দিই
দরজা খুলে যায়
এই দরজাটিও মন্দিরের
একটি দরিদ্র ছোট্ট মেয়ে
কুপি হাতে দাঁড়িয়ে আছে
এটি একটি ছোট্ট দরিদ্র শিবের ঘর।


Created with WebSite X5
LOREM IPSUM
Lorem Ipsum
Dolor sit amet, 12
12345 Consectetur (Adipiscing)
+00 012 345 678  | +00 012 345 678 (fax)
info@example.com
BLOG
DESIGN
Back to content