দেশাত্মবোধের ডিসকাউন্ট
Published by ড. অর্পিতা দাস in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: অণুগল্প
Tags: অণুগল্প
দেশাত্মবোধের ডিসকাউন্ট
ড. অর্পিতা দাস
শপিংমলে আজ দেশভক্তি উৎসব।
ব্যানারে লেখা— "তিনটি পতাকা কিনলে চতুর্থটি ফ্রি!’
বাচ্চারা সেলফি তুলছে, পেছনে LED আলোর সূর্য।
বৃদ্ধ ভিক্ষুক জিজ্ঞেস করল,
"বাবু, পতাকা দেবে? আমিও দেশবাসী।’
সিকিউরিটি বলল— "এই এলাকা শুধু আমন্ত্রিতদের জন্য।’
দেশপ্রেম এখন VIP পাসধারী অনুভূতি,
যার মেয়াদ শেষ হয় স্বাধীনতা দিবসের পরদিন।