শীতল আলোর সন্ধানে
Published by বাউলা সঞ্জয় in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: কবিতা
Tags: কবিতা
বাউলা সঞ্জয়ের
কবিতা
শীতল
আলোর সন্ধানে
একঝাঁক শীতল
আলোর সন্ধানে বহুদিন ধরে আমি ক্লান্ত—
বহু দূর থেকে
দূরে পাহাড়ে-কন্দরে, এঁদো পুকুরের খোপে
কিংবা
স্যাঁতসেঁতে মাঠের ঝোপে বহুবার খুঁজেছি তারে।
পাইনি। পাইনি
তার ডানার গন্ধ— মধুর শব্দভেজা বর্ষার গন্ধ।
তার বাদামি
ডানায় লেগে থাকা রূপকথার দেশে
আমার শৈশব
খুঁজি এখনও,
একঝাঁক শীতল আলোর সন্ধানে
এখনও ঘুরে
বেড়াই পাহাড়ে-কন্দরে, এঁদো পুকুরের খোপে
খুঁজি জীবনের ছন্দ— খুঁজি
নাইনটিজ আর নস্টালজিয়ার গন্ধ