যথার্থ কথা
Published by অমিতাভ সেনগুপ্ত in প্রথম পর্ব, প্রথম সংখ্যা, জুলাই ২০২৫ · Thursday 31 Jul 2025 · 1:00
Tags: কবিতা
Tags: কবিতা
অমিতাভ সেনগুপ্তের কবিতা
যথার্থ কথা
কথারা বড়ো অবাধ্য ভিড় করে এলে
ত্রস্ত হয়ে উঠি আমি, কী যে ধরি!
কী ধরতে পারি আমি, সচকিত অক্ষর
প্রতিফলিত আলো আর ছায়ায়
ভ্রান্তি ছড়ায় দু চোখের মায়ায়, ভ্রূমধ্যে
নিভে যায় আলো, নিভে যায়
কৌমুদী।
একরাশ মেঘের ঢল ছাপিয়ে নেমেছিল দেখেছিল দুচোখ,দেখেছিল পল্লবিত জল
ছুঁয়ে ছুঁয়ে প্রগল্ভ ঢেউ ব্যাকুল
অশান্ত হাওয়ায় এলোমেলো হৃদয় বিমূঢ়
শুনেছিল পৃথিবীর গল্প ও বিবশ কথা
পার ভেঙে বহুবার চলে আসে প্লাবন
ভেসে যায় জনপদ হাওয়ায় খড়কুটো আলুলায়িত জল কাঁপে রেণু রেণু
বলেছে হৃদয় ভালবাসা যথার্থ সঞ্চয়।