আমিত্ব
Published by পারমিতা দাস চৌধুরী in প্রথম পর্ব, দ্বিতীয় সংখ্যা, অক্টোবর ২০২৫ · Friday 31 Oct 2025 · 1:00
Tags: কবিতা
Tags: কবিতা
পারমিতা দাস চৌধুরীর কবিতা
আমিত্ব
আমার আমিত্বে আত্মমগ্ন
অহংকারের ঘুর্ণিপাকে হয়ে সুলগ্ন,
মোহজাল বেঁধে রাখে আষ্টেপৃষ্ঠে
জানি বিধাতার লাগামটানা অদৃষ্টে।
তবুও ভেসে যাই আমিত্বে
অকারণ আত্মার স্বামীত্বে।
ভুলে যাই মৃত্যুর মগ্ন ইতিহাস,
আমিত্বের
পরাজয় শেষ নিঃশ্বাস।